জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
“আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, উপজলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।