1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় কোম্পানীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬২ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আজ ২৬ মার্চ (বুধবার) বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা জোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার, সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বয়ত্বশাসিত এবং স্থাপনাসমূহের আলোকসজ্জা করা।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার।
একাডেমিক সুপারভাইজার বজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. লুৎফুর রহমান,আরো উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল হোসেন, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, আবু তাহের মেম্বার,রেনু কমান্ডার কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র ডিজিএম ইঞ্জিনিয়ার মো: আশিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, সমাজ সেবা কর্মকর্তা আবু সাইদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, এলজিইডি কর্মকর্তা আসিফ খান রাবি, আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি চৌধুরী,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন সুমন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews