1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

 

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আলোচনা ও দোয়া মাহফিল ১৬ই ডিসেম্বর (সোমবার) সকালে বিশ্বনাথ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও মডেল মসজিদ কেয়ারটেকার মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। ইসলামি আদর্শে সমাজ গঠন, দেশের সামগ্রিক উন্নয়ন, ইতিহাস, সংস্কৃতি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আলীম উলামাদের অবদান, মুক্তি যুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি বক্তব্য রাখেন। জাতীকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে আলেম সমাজের প্রতি আহবান জানান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ রুবেল মিয়া,বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথের সদস্য মাওলানা আব্দুস সালাম,মাওলানা শফিকুর রহমান,মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল মোমিন,মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হাই,মাওলানা আজিজুল ইসলাম,মাওলানা আব্দুন নুর,মাওলানা আলী আহমদ,মাওলানা শরাফ উদ্দিন,মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ,মাওলানা আব্দুল হামিদ,মাওলানা আব্দুস সালাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মুছা মিয়া,মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজাহিদ আহমদ,মাওলানা শাহিন আহমদ, মাওলানা বিলাল আহমদ,মাওলানা গোলজার আহমদ,মাওলানা আলীম উদ্দিন,মাওলানা শফিক আহমদ,মাওলানা হাফিজুর রহমান,মাওলনা হাফিজ উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান,ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুস সুবহান।

আলোচনা সভা শেষ মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা সংগ্রামে নিহত এবং দেশ ও জাতীর জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেদ আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews