1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

নানা আয়োজনে বিশ্বনাথের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ Time View

আব্দুল কাইয়ুম , বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রামপাশা ইউনিয়নের পাঠাকইন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে।

৯ই জানুয়ারি(বৃহস্পতিবার)শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫টি স্টলে পিঠা উৎসব,বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা শিক্ষর্থীদের জন্য লিখিত ‘কিডস রিডিং এইডস’ ইংরেজি বইয়ের মোড়ক উন্মোচন, সৃজনশীল শিক্ষা উপকরণ প্রদর্শনী, সততা স্টোর পরিদর্শন।

উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে  উৎসবের শুভ উদ্ভোদন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। 

তিনি বলেন, শিক্ষার্থীদের কিচিরমিচির, অভিভাবকদের বিপুল আগ্রহ, উৎসাহ উদ্দীপনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর করে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে,যাতে বাচ্ছাদের লেখাপড়া করতে কষ্ট না হয় সেজন্য কিছু দূর পর পর প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে।আপনারা যেভাবে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখছেন সেভাবে যদি সকল স্কুলে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি যে মানুষের অনাগ্রহ সেটা থেকে তারা ফিরে আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুহেল রানা।

তিনি বলেন,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আমার চাকরি জীবনের ১৪ বছরে প্রাথমিক বিদ্যালয়ে এতবড় ও সুন্দর পিঠা উৎসব আয়োজন আমি প্রথম দেখছি।এই প্রতিষ্ঠানের মাধ্যমে এরকম উৎসব যেন বিশ্বনাথের প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশা করছি এবং সংশ্লিষ্ট সকলে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ,বিদ্যালয়ের (পিটিএ) সভাপতি আলী হোসেন,স্থানীয় ইউপি সদস্য আয়াজ আলী।

আরোও উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য তাজুল ইসলাম,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলতাব হোসেন,সখা মিয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুক্তার আলী,সহকারী শিক্ষক মাস্টার সামিম আহমদ, অভিজিৎ চক্রবর্তী,ফাতেহা, বেগম,পারভীনবেগম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক রেখা রানি দাস,পম্পা মেডাম,জয়ন্তী মেডাম,মিতালি মেডাম,নাদিম জাহেদ,নাজিয়া মানছুরা,জয়নব বেগম,মুজিবুর রহমান,মনোয়ারা বেগম প্রমুখ।

বিভিন্ন ধরনের মজাদার দেশি বিদেশি পিঠার বিপুল সমাহার দেখে আগত সবাই নিজেরা পিঠা খেয়ে অনেকেই আবার বাড়ির জন্যেও নিয়ে যান,এমন উৎসব যেন প্রতি বছর হয় এমনটাই প্রত্যাশা সকলের।উৎসব শেষে পিঠা স্টলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews