1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

সিলেটের বিশ্বনাথে ইমাম কর্তৃক ধর্ষণের মামলায় গ্রেফতার অভিযান অব্যাহত

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৯৫ Time View

বিশেষ প্রতিনিধি, বিশ্বনাথ থেকে: সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২নং খাজাঞ্চি ইউনিয়নের ইসলামপুর(কৃষ্ণপুর) গ্রামের ধর্ষণের ঘটনায় মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় (২ অক্টোবর) বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় লাল দে সংঙ্গীয় ফোর্সসহ ধর্ষিতার বাড়িতে তদন্ত কাজে উপস্থিত হয়ে বাদী পক্ষের সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও আলামত সংগ্রহ করেন।

মামলার এজাহার সূত্র থেকে জানা যায় গত ২৯ সেপ্টেম্বর ইসলামপুর মসজিদের ইমাম কর্তৃক বাক-প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ধর্ষিতার বড় বোন দিলারা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। বিশ্বনাথ থানার মামলা নং-০১/২০২০ইং)। মামলায় ৬জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত করে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন: রুহুল আমিন শাহার (৩৫) নামের  ইমাম।অভিযুক্ত প্রধান আসামীর স্থায়ী বাড়ী সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামে।সে আফজাল উদ্দিনের পুত্র। বাকি আসামীরা ধর্ষিতার নিজ গ্রামের আব্দুশ শহীদ, আব্দুর রাজ্জাক, চান্দ আলী, মখদ্দছ আলী, লিয়াকত আলী ও তাহির আলী ।

আজ সরজমিনে ধর্ষিতার বাড়ি গিয়ে জানা যায়-ইমাম রুহুল আমিন দীর্ঘ ১৫ বছর যাবৎ ইসলামপুর গ্রামের আব্দুস শহীদের বাড়িতে লজিং থেকে জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসায় লেখা পড়া শেষে ইসলামপুর জামে মসজিদে ইমামতি করতেন। আব্দুস শহীদের ঘরে গৃহকর্মীর কাজ করতেন বাক-প্রতিবন্ধী ঐ কিশোরী। আব্দুস শহীদের ঘরে লজিংয়ে থাকার সুবাধে গৃহকর্মীর উপর ইমামের লোলুপ দৃষ্টি পড়ে। এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে আব্দুস শহীদের বাড়ির পূর্ব পাশে আধাপাকা একটি ঘরে অর্থাৎ (যে ঘরে ইমাম থাকেন) ঐ ঘরে কিশোরীকে ইমাম কর্তৃক ধর্ষিত অবস্থায় পাওয়া যায়। এসময় মামলার বাদী ও সাক্ষীগন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে থানায় অভিযোগ দায়েরে যান।

এবিষয়ে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে বিশ্বনাথ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে  মামলা দায়ের করার পর তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তা কারী হিসেবে ইসলামপুর (কৃষ্ণপুর) জামে মসজিদের মুয়াজ্জিন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের মাওলানা আরিফ উদ্দিনের ছেলে মাহফুজ বীন আরিফ (১৯), ইসলামপুর গ্রামের মুরব্বি মখদ্দছ আলী (৬৩) কে মামলার প্রধান আসামী রুহুল আমিন শাহার (৩৫) কে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হন।আটক আসামীরা বর্তমানে জেল হাজতে আছেন। মামলার প্রধান আসামী রুহুল আমিন শাহার (৩৫) ও অন্যান্য আসামীরা এখনও পলাতক রয়েছেন।

উক্ত ঘটনার বাদী ধর্ষিতার বড়বোন দিলারা বেগম এশিয়ান এক্সপ্রেস ২৪ ডট কম’র স্পেশাল প্রতিনিধিকে কান্নাজড়িত কন্ঠে  সুষ্ট বিচারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও ন্যায় বিচারের স্বার্থে দ্রুত অভিযুক্ত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন।

ধর্ষিতার চাচা হারুনুর রশিদ বলেন যারা এই ঘটনার সাথে জড়িত তারা ব্যতীত যেন নিরাপরাধ কেউ হয়রানীর শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা গ্রেফতার হয় এই বিষয়টা যেন আইনশৃংখলা বাহিনী নজরে রাখেন।

এ ঘটনায় ধর্ষিতা কিশোরী গতকাল (১ অক্টোবর) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ধর্ষণের আলামত ও ডিএনএ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় লাল দে। তিনি আরো বলেন, মেডিকেল রিপোর্ট পাওয়ার সাথে সাথে আদালতে তা প্রেরণ করা হবে । তিনি জানান মামলায় অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews