1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় ৩১৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অ/ব/মু/ক্ত নড়াইলে অজ্ঞাত নারীর মর/দেহ উ*দ্ধা/র লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন কৃষককে হ+ত্যা করে থানায় আ+ত্মস*মর্পণ করল যুবক বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সং/ঘ/র্ষে চেয়ারম্যান সহ ৩০ জন আ/হত নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কু/পি*য়ে হ/ত্যা/র অভিযোগ, ইউপি মেম্বার লা/ঞ্ছি/ত খাজাঞ্চিতে ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা’র মতবিনিময় নড়াইলে পুকুর পাড় থেকে মর/দে/হ উ-দ্ধা*র নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
শিরোনাম
লোহাগড়ায় ৩১৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অ/ব/মু/ক্ত নড়াইলে অজ্ঞাত নারীর মর/দেহ উ*দ্ধা/র লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন কৃষককে হ+ত্যা করে থানায় আ+ত্মস*মর্পণ করল যুবক বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সং/ঘ/র্ষে চেয়ারম্যান সহ ৩০ জন আ/হত নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কু/পি*য়ে হ/ত্যা/র অভিযোগ, ইউপি মেম্বার লা/ঞ্ছি/ত খাজাঞ্চিতে ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা’র মতবিনিময় নড়াইলে পুকুর পাড় থেকে মর/দে/হ উ-দ্ধা*র নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান রায়পুরায় পৈতৃক সম্পত্তি দখলের অ/ভি/যোগ, হাম*লা-লু*টপা+ট: সংবাদ সম্মেলনে বি/চার দাবি নড়াইলের নড়াগাতীতে গু*লি-বি/দ্ধ এক ব্যক্তির মৃ*ত্যু দগ্ধ রাব্বির ন্যায়বিচারে পাশে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, কঠোর শাস্তির আশ্বাস নবীনদের পদচারণায় মুখর লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ দগ্ধ রাব্বির পরিবারের পাশে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, ন্যায়বিচারের আশ্বাস

লোহাগড়ায় ৩১৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অ/ব/মু/ক্ত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঁচুড়িয়া বিলে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

পরে উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, রুইজাতীয় মাছের পোনা উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ছাড়া হয়। এর মধ্যে মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর -১ – ১০ কেজি, মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর-২- ১০ কেজি, নবগঙ্গা নদী- ২৮ কেজি, বাকা খাল লক্ষীপাশা- ২৮ কেজি, জয়পুর খাল (নতুন খননকৃত)- ২৮ কেজি, লাহুড়িয়া খাল (নতুন খননকৃত)- ৩০ কেজি, পাঁচুড়িয়া বিল- ২৮ কেজি, ধলুইতলা বিল- ২৮ কেজি, বাহিরপাড়া বিল- ২৮ কেজি, শৈলধোঁয়া বিল- ২৮ কেজি, মাটিয়াডাঙ্গা মাদ্রাসা মারকাজুল উলুমিদ্বীন ও এতিমখানা পুকুর- ১০ কেজি, মাকড়াইল লালমিয়া এতিমখানা পুকুর- ১০ কেজি, ধলুইতলা সাজেদা করিম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পুকুর- ১০ কেজি, কলাগাছি কাঞ্চনপুর রাধাগোবিন্দ সেবা আশ্রয় পুকুর- ১০ কেজি, নবগঙ্গা ডিগ্রী কলেজ পুকুর- ১০ কেজি, মঙ্গলহাটা নুরানী ট্রেনিং মাদ্রাসা পুকুর- ১০ কেজি ও নোয়াগ্রাম বড় জামে মসজিদ পুকুর- ১১ কেজি করে পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান বলেন, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ হবে। তবে এই পোনামাছগুলো যেন বড় হওয়ার আগেই কেউ কারেন্ট জাল বা ক্ষতিকর পদ্ধতিতে শিকার না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান জানান, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পুরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews