যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সদস্যপদ লাভ করছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ইলিয়াস আহমদ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় বৃত্তি এবং আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসা এই সংগঠনে সদস্যপদ লাভ করে আরেকটি সমাজসেবকমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত হলেন, বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক , সাজুল এন্ড রাজন ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য আনোয়ার হোসেন ও ছালেক উদ্দিন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।