জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, শিক্ষক কাজী কামরুল হুদা, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেকসনা আক্তার, এল এল গালর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুর রহমান ও সহকারী শিক্ষক মো. রিপন সরদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।