জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মোঃ রুহুল আমিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যাপর্যন্ত ইসলামাবাদ দাখিল মাদ্রাসা মাঠে প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সভাপতি মুফতি ইয়াসীন আল আজহারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের।
এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় এবং মানপত্র পাঠ করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ টিপু সুলতান।
মোঃ তরিকুল ইসলামের ও মোঃ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, নড়াইল সদর সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র মাদ্রাসায় প্রতিষ্ঠাতা মোঃ আজিজুর রহমান ভূঁইয়া, নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী সুপার মোঃ রুহুল আমিনকে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষে সুপারকে একটি সুসজ্জিত গাড়ীতে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
অবসরপ্রাপ্ত বিদায়ী সুপার মোঃ রুহুল আমিন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে (১৯৯১ সাল) চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি শিক্ষকতা পেশা জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।