1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লোহাগড়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্ধোধন

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বেকার যুবক ও যুবমহিলাদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক প্রকল্পের আওতায় ২ মাস মেয়াদি লোহাগড়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেটওয়াকিং প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন অফিস চত্বর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।

এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

লোহাগড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণার্থী ডিসা রানী সরকার বলেন, আমরা শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকতে চাই না। প্রশিক্ষণের পর যাতে আমাদের কর্মসংস্থান হয় সে ব্যবস্থাও চাই।

লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন অফিস চত্বর ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী তিনটি শিফটে ৪০ জন বেকার যুবক ও যুবমহিলাকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews