মোহাঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনা ৪ (রুপসা দিঘলিয়া তেরখাদা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারম মহাসচিব হাফেজ মাওঃ অধ্যক্ষ ইউনুছ আহমদ।
সোমবার (২৯ ডিসেম্বর) সাড়ে দশটায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ,স,ম জামসেদ খন্দকারের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সেক্রেটারী এস এম রেজাউল করিম সরদার, রুপসা উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা হারুন-অর-রশিদ, মাস্টার জাফর সাদিক, নুরুল হুদা সাজু, মুফতি সোহেল, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, আখতারুজ্জামান আক্তার, ফরহাদ মোল্লা, মাওঃ শফিকুল ইসলাম, মুফতি নাজমুস সাকিব, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সেলিম সরদার, মুফতি মিজানুর রহমান, আলহাজ্ব গোলাম কিবরিয়া, আব্দুল হাফিজ শেখ, শরিফুল ইসলাম, হেলাল শিকারি, হেলাল উদ্দিন, আলহাজ্ব ইকরামুল হক, শহিদুল ইসলাম মুন্সী, আকরাম আলী, জাহিদুল মোড়ল,প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।