1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ 
শিরোনাম
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

নরসিংদীতে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিতে সাড়া নেই, স্বাভাবিক জনজীবন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

নরসিংদী প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিতে নরসিংদীতে দেখা যায়নি কোনো প্রভাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেলার সর্বত্রই ছিল স্বাভাবিক জনজীবন। সড়ক-মহাসড়কে স্বাভাবিকভাবে চলেছে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন। ব্যস্ত ছিল শহরের বাজার, দোকানপাট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

জেলা সদরসহ আশপাশের উপজেলাগুলোতে জনজীবনে লকডাউনের কোনো প্রভাব পড়েনি। নরসিংদী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভেলানগর বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও নদীবন্দরে স্বাভাবিকভাবে চলাচল করেছে যাত্রী ও যানবাহন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির গণশিক্ষা সম্পাদক আব্দুর রউফ ফকির রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

এদিকে, লকডাউনের নামে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা রোধে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে বসানো হয় একাধিক চেকপোস্ট। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

পুলিশের টহল জোরদার করা হয় ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার সব কৌশলগত পয়েন্টে। সন্দেহভাজনদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে পুলিশি টহলের পাশাপাশি চলেছে তল্লাশি অভিযান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন ঘিরে নাশকতার আশঙ্কায় গত দুই দিনে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির গণশিক্ষা সম্পাদক আব্দুর রউফ ফকির রনি বলেন, গতকাল রাত থেকে আমরা কঠোর নিরাপত্তায় রয়েছি, সর্বদিক থেকে আমরা প্রস্তুত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটালে সেটা আমরা রুখে দিবো। নরসিংদীর জেলা বিএনপির সভাপতি খাইরুল কোবির খোকনের নেতৃত্বে
আমরা সবাই ঐক্যবদ্ধ৷ এই লকডাউন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আমরা সব জায়গার মধ্যে রয়েছি।

নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কেউ লকডাউনের নামে নৈরাজ্য বা সহিংসতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

সার্বিকভাবে নরসিংদীতে দিনটি কেটেছে শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে। লকডাউনের কোনো প্রভাব দেখা যায়নি সাধারণ মানুষের জীবনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews