1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত
শিরোনাম
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন

বিশ্বনাথের গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন করলেন ডিসি সারওয়ার আলম

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, সভা সেমিনার, দুঃস্থদের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ, বৃক্ষ রোপন, উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা সহ দিন ব্যাপী ব্যস্থ সময় কাটিয়েছেন।

মঙ্গলবার ১১ নভেম্বর তিনি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে আসেন। বিশ্বনাথ থানা পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিভিন্ন কর্মসূচি। এর পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও চিকিৎসাসেবা প্রার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যাস্থাপনার অভিযোগ তুলে ধরেন। এসময় তিনি সরকারি জনবল সংকট ও অব্যবস্থাপনা দুর করার আশ্বাস প্রধান করে বক্তব্য রাখেন। সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে সারওয়ার আলম বলেন, সম্পদ ও লোকবল সীমিত থাকায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম রোধ সম্ভব হচ্ছে না। বিশ্বনাথ উপজেলা হাসপাতালে মাত্র দুই জন ডাক্তার দিয়ে সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে না। লোকবল সংকট দুর করার কাজ করছি। এছাড়া বাসীয়া নদী উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাসীয়া নদী সহ জনগুরুত্বপূর্ণ স্থানে কোন অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ থাকা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। 

এরপর ডিসি সারওয়ার আলম বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীছাত্রী ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সাউন্ড বক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় সভা, সার, বীজ বিতরণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল সম্মুখে ফলজ বৃক্ষ রোপন করেন তিনি।

উপজেলা সমাজ সেবা দপ্তরে আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহয়তা উপকরণ,  নগদ অর্থ,  হুইলচেয়ার প্রদান, বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ, গরু ছাগল বিতরন করেন। 

উপজেলা প্রশাসনের সকল কার্যালয় প্রধান ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর সভাপতিত্বে মত বিনিময় করেন তিনি। পৌরসভা কার্যালয়, শিক্ষা অফিস ও প্রাণী সম্পদ অফিস পরিদর্শন করে দিনভর ব্যাস্থ সময় পার করে বিশ্বনাথ উপজেলা ত্যাগ করেন ডিসি সারওয়ার আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews