জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লোহাগড়া উপজেলা শাখার অন্যতম সভানেত্রী,বিগত ফ্যাসিবাদী আমলে নানা রকমের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আজও বলিষ্ঠ ভাবে দলের দায়িত্ব পালন করেছেন। নেত্রী খালেদা জামানের আয়োজনে লোহাগড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নিউ লোহাগড়ায়( সাবেক কাড়াল পাড়া) একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলা মহিলা দলের উদ্যোগে নিউ লোহাগড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মহিলা দলের নেত্রী খালেদা জামান, শরীফা খানম ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তাইবুল হাসান প্রমুখ
উপজেলা মহিলা দলের নেত্রী খালেদা জামান সেখানে উপস্থিত মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ,আগামীর বাংলাদেশ বির্নিমানে নারীদের ভূমিকা,নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থা, নাগরিক সুবিধাসহ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রতীক ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করা হয়। হিন্দু সম্প্রদায়কে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। তিনি বলেন, আমরা সকলে মিলে একসাথে আগামীর জন্য সুন্দর একটি বাসযোগ্য নড়াইল বির্নিমান করব ইনশাআল্লাহ।
ছাত্রনেতা ইন্জিনিয়ার তাইবুল হাসান মহিলা দলের নেত্রী খালেদা জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন, খালেদা আপা আপনার এই কর্মকাণ্ড অব্যাহত রাখুন, আপনার এই কর্ম কখনো বিফলে যাবেনা, যারা আপনাকে দমিয়ে রাখতে চাই তারাই হারিয়ে যাবে একদিন, শুধু সময়ের অপেক্ষা মাত্র । দলের হাইকমান্ডের কাছে বিনীত অনুরোধ আপনারা অতিদ্রুত খালেদা আপার যথাযথ মূল্যায়ন করবেন এই আশা রাখি। বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা। তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।