জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে লোহাগড়া ৮ নং ওয়ার্ড পৌর বিএনপি ও তার সহযোগি সংগঠনের উদ্যোগে ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর সভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু।
পৌর সভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরু মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর শহরের মশাগুনী জামে মসজিদের ইমাম মাওলানা তায়েবুর হোসেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।