বিশেষ প্রতিনিধিঃ
গত ২৯ শে মার্চ রোজ শনিবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন কবি ফকির বাউল সুলতানা আহমদ আজাদ।
আজ ১৮ ই এপ্রিল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাউল কবি ফকির সুলতান আহমদ আজাদ স্মরণে ছাতক উপজেলার বুড়াইর গাওঁ বাজারে শোক শোভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাউল চন্দন মিয়া সভাপতিত্বে, ও শাহ্ সিদ্দিকুর রহমান চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, সভাপতি হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদ সিলেট বাংলাদেশ।
বিশেষ অতিথি শাহ আলম, গীতিকার ও শিল্পী লন্ডন প্রবাসী। হাজী নিজাম উদ্দিন সাবেক চেয়ারম্যান সৈদের গাওঁ ইউনিয়ন পরিষদ। জনপ্রিয় নাট্যঅভিনেতা সাহেদ মোশাররফ কটাই মিয়া, জয়নাল আবেদীন পলাশ বুরু মিয়া। কবি আলা উদ্দিন জেড ইসলাম। ইলিয়াস আলী ঠান্ডা ভাই, লোকমান আহমদ, সিঙ্গার আকরাম। বিশিষ্ট ব্যাংকার তৈয়বুর রহমান,বাউল কালা মিয়া, সুলেমান হুসেন চুন্নু, শাহ আলী রব। বাউল পথিক রাজু, গীতিকার আলা উদ্দিন হুসেন শাহ, সুমন রায়, জমির উদ্দিন,সাংবাদিক সুহেল আহমদ, সুলতান সরকার, মুহিন চিশতী, শাহ শাহিনুর রহমান, তুরন মিয়া।প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন বাউল মনির উদ্দিন নুরী। পরে মরহুমের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আবুল বসর। মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষে মাজার জিয়ারত করেন আগত মেহমান ও ভক্ত অনুরাগী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।