কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
১৫.০১.২০২৫ বুধবার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত সিট মহল দাসির ছড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার বিলুপ্ত সিট মহল দাসির ছড়া সমন্বয় পাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল,বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন ইউপি সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান ইউপি সদস্য, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক,ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোকছেদুল হক, সভাপতিত্ব করেন আশরাফুল হক। খেলায় অংশ গ্রহণ করেন লালমনিরহাট ভাটিবাড়ী হাডুডু দল একাদশ বনাম নেওয়াশী হাডুডু দল। খেলায় লালমনিরহাট ভাটিবাড়ী হাডুডু বিজয়ী হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।