1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু
শিরোনাম
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পন্ড, রূপ নিল মানববন্ধনে

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

বিতর্কিত শিক্ষাকারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঝালকাঠি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে রূপ নিলো মানববন্ধনে। 

বুধবার (৩১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। মিছিলটি ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়ার কথা থাকলেও পুলিশ-প্রশাসনিক বাঁধার কারণে বিক্ষোভকারীরা মিছিলটি বন্ধ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন আকারে সমাবেশ করেন।

ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আরিফ বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা  ইব্রাহীম আল হাদী, ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি এখন আর এই দেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। একতরফা নির্বাচন বাতিল এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। এছাড়া ট্রান্সজেন্ডার ইস্যু প্রোমটকারীদের শাস্তির আওতায় আনতে হবে। সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারা বন্ধ করতে হবে। অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তারা।

এসময় ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা, উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এবিষয়ে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের আয়োজন ছিলো বিক্ষোভ মিছিল করার, পুলিশ প্রসাশনের বাঁধার কারণে বাধ্য হয়ে মানববন্ধন আকারে সমাবেশ করতে হয়েছে। কেননা পুলিশের কথার বিরুদ্ধে গিয়ে মিছিল করতে গেলে তারা হামলা চালাবে নেতাকর্মীদের আটক করে জেলা বন্দি করতে পারে। তখন আমাদের কিছু করার থাকবে না। আমরা তো এই মুহূর্তে পুলিশের সাথে ঝামেলা করে পারবো না। তাই ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন আকারে সমাবেশ শেষ করতে হয়েছে। 

বাঁধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কাউকে বাঁধা দেওয়া হয়নি। আমরা ডিউটির জন্য আইনশৃঙ্খলা রক্ষায় যতটুকু করা দরকার আমরা ততটুকুই করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews