1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৭ তম টি-টোয়েন্টি লীগের উদ্বোধন

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ২৭ তম টি-টোয়েন্টি ক্রিকেট লীগের জমকালো শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার নাজির বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে ১৪ জানুয়ারী রবিবার দুপুরে ২৪ ইং সালের টি- টোয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেস সেক্রেটারি ওয়াহিদুর রহমান ।

বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে আড়াই লক্ষ টাকা ব্যায়ে পরিচালিত উপজেলার সবচেয়ে বড় ক্রিকেট আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মোঃ শহিদুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের সদস্য রাসেল আহমদ।

সভায় বক্তারা বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ধরনের সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা করে যুব সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেন, পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্র তৈরিতে ভুমিকা রাখছেন সে জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদের সাথে তাদের কর্মগুণের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এম তুহেম।

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক মোঃ ইমাদুর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া ও অন্যান্য ক্রীড়ামোদী নেতৃবৃন্দ।

আয়োজিত ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা নবদিগন্ত স্পোর্টস ক্লাব ও একতা স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলার মোট ৭টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে এই আয়োজনে। সর্বশেষ বিজয়ী ক্রিকেট টিম ১ম পুরস্কার হিসেবে পাবে নগদ ৩০ হাজার টাকা ও একটি ট্রপি এবং রানারআপ দল একটি ট্রপি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews