1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু
শিরোনাম
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত

বিএনপি’র ময়ূর সিংহাসন হারিয়ে গিয়েছে: নওগাঁয় ওবায়দুল কাদের

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৩২ Time View

মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধি:

শহরের নওজোয়ান মাঠে আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে নওগাঁ জেলা আওয়ামী লীগ। এর আগে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে শতশত নেতাকর্মী স্মরণসভায় যোগদান দেওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নওজোয়ান মাঠে উপস্থিত হতে থাকেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

স্মরণসভায় যোগদানের আগে বেলা ১১টায় নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

রোববার (৪ জুন) দুপুরে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় অংশ নিয়ে বাংলাদেশ আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে মাত্র তিন ঘণ্টা ঘুমান। বাকি ২১ ঘণ্টা তিনি ঘুমান না। রাত জেগে কাজ করেন। সারাদিন বসে বসে দেশের অর্থনীতির কথা ভাবেন। সাধারণ মানুষের কথা ভাবেন।আনন্দ করার জন্য শেখ হাসিনা বিদেশে যান না। প্রমোদ ভ্রমণের জন্য নয়। শেখ হাসিনা সম্প্রতি বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন। তিনি নালিশ করতে যান নাই। তিনি বিদেশ সফরে গেছিলেন বাংলাদেশের সহযোগিতার জন্য। অথচ তার সফর নিয়ে ফখরুল মুখে বাধে না, যা ইচ্ছে তাই বলেন।’

‘মিথ্যাচার তাদের (বিএনপি) একমাত্র সম্পদ। মিথ্যাকে পুঁজি করে তারা আজকে শেখ হাসিনার সমালোচনা করেন। তাকে ক্ষমতা থেকে হঠাতে চায়।’-বলেন কাদের। বিএনপির সঙ্গে জনগণ নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘দেখতে দেখতে ১৪ বছর চলে গেছে। ১৫ বছরে পা দিয়েছে। বিএনপির আন্দোলন হয় না। মরা গাঙ্গে জোয়ার আসে না। তার মানে জনগণ না থাকলে, পাবলিক না থাকলে আন্দোলন হয় না। পাবলিক নাই বিএনপির আন্দোলন নাই। বিএনপির আন্দোলন ভুয়া। ৫২ দফা ভুয়া, ২৭ দফা ভুয়া। বিএনপির ৫৪ দল ভুয়া।’

‘তাদের (বিএনপি) আজকে বড় জ্বালা। পদ্মা সেতু হয়ে গেলো। মেট্রোরেল চালু হলো। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে। কিছু দিন লোডশেডিং হয়তো থাকবে। সেটাও ঠিক হয়ে যাবে। বিএনপির অন্তর্জ্বালা কমবে না। নালিশ করতেই থাকবে।’-যোগ করেন কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews