1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫১৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিএমএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘ মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে প্রয়োজন সমন্বয় ও জনসচেতনতা। সড়ক দুর্ঘটনারোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৭ সালে সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, সড়কপথে মোটরযানের সংখ্যা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকদের অপ্রতুল প্রশিক্ষণ, বেপরোয়া গতি এবং আইন না মানার কারণে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন মালিক, শ্রমিক, গাড়ী চালক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা এবং তা মেনে চলা জরুরি। তা হলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। খুলনার সড়কগুলো নিরাপদ করতে সবকিছু করা হবে বলে মেয়র আশ্বাস দেন।

প্রধান বক্তা ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিআরটিএ’র উপরিচালক মোঃ মহসিন হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। খুলনা নিসচা’র উপদেষ্টা ডা. শেখ বাহারুল আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন খুলনা নিসচা’র উপদেষ্টা শ্যামল সিংহ রায়, এনটিভির খুলনা ব্যুরো প্রধান মোঃ আবু তৈয়ব এবং বাংলানিউজটুয়েন্টিফোর. কম এর খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না প্রমুখ। স্বাগত জানান খুলনা নিসচা’র সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। নিরাপদ সড়ক চাই (নিসচা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আট জনকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews