1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

নাগেশ্বরী পৌরসভার পাকা রাস্তার কাজ নিম্ন মানের হওয়ায় বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩২৬ Time View

এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বকশিরখামার এলাকার ঘটনা এটি। কাজের বরাদ্দ ও তথ্য জানতে পৌরসভার প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল করলেও তিনি বারবার কেটে দিয়েছেন।
এলাকাবাসী জানান, বকশিরখামার থেকে বাঁশেরতল পর্যন্ত রাস্তাটি পাকাকরণ কাজ চলছে পৌরসভার একটি প্রকল্পের আওতায়। নিন্মমানের ইটের খোয়া ফেলার পর বুধবার রাতে উপরের পাথরের স্তর ও বিটুমিনের প্রলেপে নিন্মমানের কাজ করে ঠিকাদারের লোকজন।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়ে পৌর মেয়রকে বিষয়টি জানায়। পরে মেয়র আব্দুর রহমান মিয়ার হস্তক্ষেপে পূনরায় কাজ শুরু হয়। এরপরও নিন্মমানের কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, কোন প্রতিষ্ঠান কাজ করছে, বরাদ্দ কত, তার সাইনবোর্ড টানানো হয়নি। স্থানীয়রা জানেন না কাজের ধরণ। তারা বলেন বড় বড় খোয়া দেয়া হয়েছে। ঠিকমত লেভেল করা হয়নি। অধিকাংশ যায়গায় পাথর ও বিটুমিন পরেনি। পিচ মিশ্রিত পাথর ও বিটুমিন দেয়ার পরও অধিকাংশ যায়গায় নিচের ইটের খোয়া দেখা যাচ্ছে। পাথর ও বিটুমিনের স্তর বেশিরভাগ জায়গায় এক ইঞ্চি ও হাফ ইঞ্চি দেয়া হয়েছে। কাজের ফিনিশিং হয়নি। অল্পদিনে উঠে যাওয়ার শঙ্কা রয়েছে।
এতসব অনিয়ম দেখে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। এলাকাবাসী আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, মজনু মিয়াসহ অনেকে বলেন, রাস্তার কাজ এতোটা খারাপ যা বলার মত না। এজন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজ ভালো না হলে করতে দেয়া হবে না। নাগেশ্বরী পৌর মেয়রকে বিষয়টি জানানো হয়েছে। তিনি কাজ ভালো করার আশ্বাস দেন। আবারও কাজ শুরু হলে একই অবস্থা। এখানে উপস্থিত ঠিকাদারের সহযোগীর কাছ থেকে কাজের তথ্য চাওয়া হলে তিনি জানেন না বলে জানান।
নিন্মমানের কাজ হওয়ার কথা স্বীকার করলেও কথা বলেননি। পৌরসভার প্রকৌশলী ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেনি। পৌর মেয়র আব্দুর রহমান মিয়ার ফোনটিও বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews