এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৯ মে রোববার কুড়িগ্রামে মাদক বিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ১৪কেজি গাঁজা ও ৫২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শহীদ বাজার থেকে মিয়াপাড়াগামী শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে পুকুরের পশ্চিম পাশে শরীয়ত আলী (৪০)কে ১১কেজি ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃত শরীয়ত আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের ফজর আলীর পুত্র। জেলা গ্রেফতার করা হয়। ফুলবাড়ী পুলিশের অপর একটি দল এসআই আবুবক্কর সিদ্দিক ও এএসআই কাদেরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রওশন শিমুলবাড়ী গ্রামের সাবেক মেম্বার পলাতক আসামী মো: মোবারক আলী(৫০) বসতবাড়ির
গোয়াল ঘরের ভিতরে মাটির গর্ত হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। থানা গাঁজা উদ্ধার করে।
এবং জেলার রৌমারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামী (০২টি মাদক মামলা) মোঃ আব্দুল হামিদ @ হামেদ কসাই (৪৫), পিতা – মৃত নূর আলী, উপজেলার গ্রাম- বড়াই কান্দি, ৫২পিস ইয়াবা টেবলেট সহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে উভয় থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ওসি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।