1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ঝালকা‌ঠির কলেজ ছাত্রকে চাকরির প্রলোভন দে‌খি‌য়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৭৪ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকা‌ঠি সদর উপজেলার এক ক‌লেজ ছাত্রকে চাকরি দেয়ার কথা বলে গাজীপুরের টঙ্গী নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।

গত দু্ই মাস আ‌গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সাকিব হাসান’ নামের এক যুবকের সাথে পরিচয়ের সূত্র ধরে চাকরির প্রলোভনে পড়ে গাজীপুরে যায় ঝালকাঠির কলেজ ছাত্র মো. সরোয়ার রাব্বি (২০)। এরপর দুর্বৃত্তরা তাকে জিম্মি করে বৈদ্যুতিক শক দেয়া সহ নানাভাবে নির্যাতন চালায়। জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে ওই কলেজছাত্র বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাব্বি ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের মো. শাহ জালালের ছেলে। সে ঝালকাঠি সরকারি কলেজ থেকে এই বছর এইচএসসি পাস করেছে।

চাকরির প্রলোভনে পড়ে বাড়ির কাউকে না জানিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হয় রাব্বি। ঢাকার সদরঘাটে পৌঁছালে তাঁকে বাসে টঙ্গীতে যেতে বলা হয়। টঙ্গী যাওয়ার পর তাঁকে জিম্মি করে গত শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি তিনতলা বাড়িতে ৫ জন যুবক মিলে নির্যাতন চালায়। পরে রাব্বির পরিবার ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত শনিবার সকালে এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা থেকে লঞ্চে করে ঝালকাঠিতে আসে রাব্বি।

চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেটির শরীরে বৈদ্যুতিক শকসহ নির্যাতনের অনেক চিহ্ন আছে এবং সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। রাব্বি সুস্থ হলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews