1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ 
শিরোনাম
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

১৭ বছরের পালানো জীবনে চোখের জলে রাজনীতি— রনির লড়াই থামেনি

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

নরসিংদী প্রতিনিধি:

একটি নাম, একটি মুখ, একটি জীবন—আব্দুর রউফ ফকির রনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নরসিংদী জেলার গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা রনির রাজনীতি যেন এক দীর্ঘ, কাঁটাযুক্ত পথচলা। যে পথে পদে পদে রক্ত, চোখের জল, আর হৃদয়বিদারক ত্যাগ লুকিয়ে আছে।
২০০১ সালে ছাত্রদলের ব্যানারে রাজনীতিতে পা রাখেন রনি। তখনকার সেই তরুণটি আজও বুকভরা স্বপ্ন নিয়ে দেশের জন্য রাজপথে। তবে এই যাত্রা সহজ ছিল না।

রনি বলেন,“আমি রাজনীতিতে এসেছিলাম কিছু পেতে নয়—সবকিছু হারিয়ে দিতে। দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য… সেই শপথ নিয়েই শুরু করেছিলাম। আর সেই শপথই আমাকে ১৭ বছর ফেরারীর জীবন দিয়েছে।”

৬০টির বেশি মিথ্যা মামলা, বারবার গ্রেফতার, নিঃশ্বাস নিতে না পারার এক বাস্তবতা।

২০০৯ সালের পর থেকে একটানা ১৭ বছর রনি ছিলেন পুলিশের চোখে ‘পলাতক’। কোনো খুনি, চোর বা ডাকাত নন তিনি—তবু তার নামে ৬০টিরও বেশি মিথ্যা মামলা ছিল। দিন নেই, রাত নেই—যেকোনো সময় পুলিশি অভিযান, গ্রেফতার আতঙ্ক, কিংবা বাড়ির দরজায় দিতো লাথি।

রনি বলেন,“আমার পাঁচ বছরের ভাগিনা থেকে শুরু করে ৮০ বছরের বাবা—কেউ রেহাই পায়নি। শুধু বিএনপি করি বলেই আমার মা-বাবাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। একটি রাত—থানার চত্বরে মা-বাবা বসে থাকতেন। আমি ছিলাম দূরে কোথাও, চোখে জল, বুক ফেটে কান্না—কিন্তু কিছু করতে পারতাম না।”

ভাঙা ঘর, ছিন্নভিন্ন জীবন—তবু লড়াই চলেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি, এক ভয়াবহ দিন।
রনির বাড়িতে পুলিশ ও সরকার-সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালায়। ভেঙে ফেলা হয় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান—এমনকি বাথরুমের কোমোড পর্যন্ত উপড়ে ফেলা হয়। “আমার চোখের সামনে আমার স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ওরা। ব্যবসা, বসতবাড়ি, সব শেষ। পরিবার নিরাপদে ঘুমাতে পারত না। এমনও দিন গেছে, সারারাত পাহারা দিয়ে কাটিয়েছি। আমি শুধু একটি প্রশ্ন করতাম নিজেকে—এই কষ্ট কি কখনো শেষ হবে?”

অনেক সময়, নিজে পলাতক থেকেও কখনো নেতাকর্মীদের একা ফেলেননি রনি। জেল, হামলা, মামলা—তবুও কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন দলের জন্য।রনি বলেন“আমার অনেক সহকর্মী জেল খেটেছে। কেউ মার খেয়েছে। কেউ বাড়ি ছাড়া। আমি নিজে থেকেছি প্রতিটি কর্মসূচিতে, কোনোদিন মনোবল হারাতে দিইনি কাউকে। সব সময় চেয়েছি খাইরুল কবির খোকন ভাইয়ের মতো নেতার পাশে থাকতে। তিনি আমার আদর্শ। আমার নেতা তারেক রহমানের নেতৃত্বেই আমি শিখেছি দেশপ্রেম কাকে বলে।”

দলের প্রতি ভালোবাসা আর মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আজও রাজনীতিতে সক্রিয় রনি। তার লক্ষ্য স্পষ্ট—দলের পুনর্গঠন এবং দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া।

নিউজটির শেষ অংশে, রনির মুখে উঠে আসে কিছু কথা, যা পড়লে চোখ ভিজে আসে—আমি বিএনপিকে ভালোবাসি আমি খাইরুল কোবির খোকন ভাইকে ভালবাসি আমি তারেক জিয়ার আদর্শের সৈনিক। আমি জানি, আমার ত্যাগ বৃথা যাবে না।
একদিন এই দেশ বদলাবে। তখন কেউ বলবে—একজন রনি ছিল, যে জীবনের সবকিছু দিয়ে, কাঁদতে কাঁদতে, লড়তে লড়তে—মানুষের অধিকার ফিরিয়ে আনতে চেয়েছিল। বিএনপিকে ভালোবেসে।

এই মানুষটিই আব্দুর রউফ ফকির রনি।
তাঁর গল্প কেবল একজন রাজনীতিকের নয়, এক যোদ্ধার, এক বিশ্বাসীর—যিনি হার মানেননি কখনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews