1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি বাড়ছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠন লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক
শিরোনাম
সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি বাড়ছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠন লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার

সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

ইতিহাস গড়ে বিজয়ী হলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা। বাংলাদেশ জন্মের পর সিলেট ২ আসনে তিনিই প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হলেন। বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত জোটের মুনতাসীর আলী কে পরাজিত করে বিজয়ের হাঁসি হাসলেন তিনি। দুই উপজেলার ১২৮ ভোট কেন্দ্রে তাহসিনা রুশদির লুনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ১,১৬,৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়ালঘড়ি মার্কায় পেয়েছেন ৩৭,৪৪৬ ভোট। ৭৯,২৫১ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে তাহসিনা রুশদির লুনা বিজয় অর্জন করেছেন।

 সিলেট -২ (বিশ্বনাথ ওসমানী নগর) আসনে অপর তিন প্রার্থী মধ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আমির উদ্দিন পেয়েছেন ১,৩৪৯ ভোট, গণফোরামের প্রার্থী মোঃ মুজিবুল হক সূর্য প্রতীকে পেয়েছেন মোট ৬৩২ ভোট এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১,৪০৪ ভোট। 

প্রবাসী অধ্যুষিত এই আসনে ২০০১ সালের নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে ইলিয়াস আলী (লুনার স্বামী) সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৭ ই এপ্রিল ইলিয়াস আলীকে প্রকাশ্যে গুম করা হলে দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন ইলিয়াস পত্নী লুনা। এরপর দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সুখে দুঃখের আগলে রাখেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নেতাকর্মীরা তাকে নির্বাচিত করে ভালবাসার প্রতিদান দিয়েছেন।

স্বামীর জনপ্রিয়তা আর দূর্দিনে দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থাকার প্রতিদান হিসেবে তাকে সংসদে পাঠিয়েছেন এই আসনের দলীয় সমর্থক ও সাধারণ ভোটাররা। ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন তার হাত ধরে পরিপূর্ণতা পাবে এমন আশাবাদী এই আসনের মানুষ। 

বিজয়ের প্রাপ্তিতে সমর্থক ভোটার, দেশ এবং প্রবাসের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews