1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত
শিরোনাম
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন

বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সিলেট- ২ (বিশ্বনাথ ওসমানী নগর) আসনের বিশ্বনাথ উপজেলার মোট ৭৪ টি ভোট কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের সকল সরঞ্জামাদী পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাগণ অবস্থান নিয়েছেন নিজ নিজ গন্তব্যে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়ে ৭৪ টি ভোট কেন্দ্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।

সিলেট – ২ আসনে ১২৮ টি ভোট কেন্দ্রের মধ্যে বিশ্বনাথে রয়েছে ৭৪টি ভোট কেন্দ্র। বিশ্বনাথ ও ওসমানী নগর দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৬৮,৯৩২ জন৷ ১,৮৮,৬৭৯ জন পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার রয়েছে ১,৮০,২৫৩ জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই এই আসনে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১,৯৩,৬৮২ জন। পুরুষ ৯৮,৫৭৭ জন ও নারী ভোটার ৯৫,১০৫ জন। ভোট প্রয়োগ করতে রাত পোহালেই ভোটাররা যাবেন নিজ-নিজ ভোট কেন্দ্রে। 

বিশ্বনাথে মোট ৭৪ জন প্রিজাইডিং অফিসারের সাথে ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম ও যৌথ বাহিনী এক সাথে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় মাঠে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা।

নির্বাচনী তফশিল ঘোষণার পর প্রচার প্রচারণায় এপর্যন্ত এই আসনে প্রার্থী কিংবা সমর্থকদের মধ্যে কোনো আচরণ বিধি বহির্ভূত কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা একেবারেই কম। বিএনপির প্রার্থী নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদির লুনার ধানের শীষ প্রতীক ও জামায়াত জোটের প্রার্থী মুনতাসির আলীর দেয়ালঘড়ি প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই জনমত জরিপে প্রতীয়মান হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্নের আভাস লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত নিয়মে ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সকল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। 

আসনটিতে- বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীকে নির্বাচন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সকল নিরাপত্তা প্রদানে সক্রিয় রয়েছে বিশ্বনাথ থানা পুলিশ এমনটি জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews