সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মেয়র পদে ২১ ধফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা ইশতেহারের মধ্যে রয়েছে ১. স্মার্ট নগরভবন গড়া । ২. সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট। ৩. জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ। শহর রক্ষা বাঁধ নির্মাণ। ৪. বর্জ্য ব্যবস্থাপনা । ৫. পরিকল্পিত নগরায়ণ ।৬. নিরাপদ স্বাস্থ্যকর সিলেট। ৭. দুর্যোগ মোকাবেলায় সচেতনতা।৮. শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট। ৯. নারীবান্ধব সিলেট। ১০. ব্যবসা বান্ধব সিলেট। ১১. পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা। ১২. সচল সিলেট। বিদ্যুৎ এর স্থায়ী সমাধান, প্লান্ট নির্মাণ। ১৩. মানবিক উন্নয়নে সিলেট। ১৪. প্রবাসী বান্ধব সিলেট। প্রবাসীদের সম্পত্তি রক্ষা সহ তাদের নিরাপত্তা। ১৫. সম্প্রীতির সিলেট। ১৬. পর্যটন বান্ধব সিলেট। সুন্দর পর্যটক আকর্ষণের নতুন নতুন পরিকল্পনা করা। ১৭. সামাজিক অপরাধ নির্মূল, হাইজ্কো, ছিনতাই,খুন,চুরি ,ডাকাতি, ভূমি দস্যু, প্রতিরোধ। ১৮. অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট। ১৯. নাগরিকবান্ধব সিলেট। জবাব দিহিমূলক ব্যবস্থা। ২০. তারুণ্যের সিলেট। ২১. প্রযুক্তির সিলেট। ৫০ হাজার আইটি নির্ভর ছেলে মেয়েদের শিক্ষিত করে ডলার ইনকাম সহ নানাবিধ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে তাঁর ইশতেহারে উল্লেখ রযেছে। আসন্ন ২১শে জুন নৌকা মার্কায় মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করে উল্লেখিত কর্ম গুলো বাস্তবায়ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন আনোয়ারুজ্জান চৌধুরী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।