বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ্ব আরব আলী আকলিমা খাতুন ট্রাস্টের অর্থায়নে এলাকার গরীব অসহায়দের মধ্যে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২২শে এপ্রিল ২০২২ ইং রোজ শুক্রবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজার হযরত শাহ জালাল একাডেমি প্রাঙ্গণে এলাকার দেড় শতাধিক পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ্ব আরব আলী আকলিমা খাতুন ট্রাস্টের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ০২ নং খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি ও ট্রাস্টি জসিম উদ্দিন, ফেরদৌস মিয়া, তানজিল উদ্দিন, জাবের আহমদ, পাকিছিরি গ্রামের মুরব্বি কছির আলী, সানুর আলী, ছালিক মিয়া, ট্রাস্টি মাওলানা ফয়েজ আহমেদ তাজির, মাওলানা আব্দুল করিম, ফখর উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে -চাল, ডাল, পেঁয়াজ, আলু, সয়াবিন সেমাই, ময়দা, লবন ও চিনি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।