1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, প্রয়াত হাফিজুল হকের পিতা আব্দুল লতিফ, তৈয়বুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, ক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবার্হী সদস্য সুহেল রানা, কুতুব উদ্দিন, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ঈসা তালুকদার, হানিফ মাহমুদ প্রমুখ।

প্রয়াত হাফিজুল হক চলে যাওয়া অনেক কষ্টের এবং বেদনাদায়ক উল্লেখ করে আলোচকরা বলেন, প্রতিটি শ্রেনী পেশার মানুষের সঙ্গে হাফিজুল হকের ছিল অত্যন্ত মধুর সম্পর্ক। তাঁর অকাল মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন হবার নয়। হাফিজুল হক ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের এক নিবেদিতপ্রাণ। সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ ছিলেন। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা ও দোয়ার মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য: গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোক করে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সিলেট এমসি কলেজ থেকে তিনি অর্থনীতি বিভাগে মাস্টার্স ও ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews