1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

সাংবাদিকতার আড়ালে চাঁ দা বা জি: মোহাম্মদপুরে ‘হলুদ সাংবাদিক’ শফিকুলের বি রু দ্ধে জনতার অ ভি যো গ”

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কথিত সাংবাদিক শফিকুল বাশার ও তার ছেলে আরমান হোসেন রাজিবের বিরুদ্ধে ভয়ভীতি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, একসময় ডাকাতি ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এ ব্যক্তি কারামুক্তির পর সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এলাকায় নতুন করে ত্রাস সৃষ্টি করেছেন।

ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ী ও ওএমএস ডিলার মো. ইব্রাহিম (ইমন) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার দাবি, গত ৭ আগস্ট দুপুরে শফিকুল বাশার ও তার ছেলে রাজিব তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ইব্রাহিম বলেন,

“চাঁদা না দিলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হবে বলে হুমকি দেয়। তারা বলে—‘আমরা সাংবাদিক, আমাদের পুলিশ-র‍্যাব-সেনাবাহিনীও ভয় পায়। তোকে ব্যবসা করতে দেব না।’”

তিনি আরও জানান, চাঁদাবাজির সময়কার একটি ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে। ইব্রাহিমের অভিযোগ, টাকা না পেয়ে অভিযুক্তরা উল্টো ৯ আগস্ট তার নামেই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এলাকার আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ অভিযোগ করেছেন, শফিকুল বাশার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে আসছেন। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে ‘মানবাধিকার কর্মী’ বা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার করে মিথ্যা খবর ও মামলা দিয়ে হয়রানি করা হয়।

একজন স্থানীয় ব্যবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান,

“তিনি সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি করছেন। জেল খেটে এসে এখন আবার এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ব্যবসা করি।”

বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতার মতো একটি আদর্শ পেশাকে অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করাটা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য হুমকিস্বরূপ। তারা মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড ‘হলুদ সাংবাদিকতা’র চরম উদাহরণ, যা সমাজে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা ও গণমাধ্যমের প্রতি আস্থা নষ্ট করে দেয়।

এ বিষয়ে এখনও মোহাম্মদপুর থানা বা অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর জোর দাবি, প্রশাসন যেন দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনে এবং এলাকাবাসীকে চাঁদাবাজ ও প্রতারকের ভয় থেকে মুক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews