1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

সমাজের সামনে রাসুল (সা.)-র আদর্শ তুলে ধরতে হবে- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৮৬ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ আল্লাহ তায়ালার অগণিত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মুহাম্মদ (সা.)। নবীর আগমনে আমাদের শুকরিয়া আদায় করতে হবে তবে সেটা সকল ভালো কাজের মাধ্যমে।আমাদের নবী (সা.) ছিলেন সকলের জন্য রহমত। তিনি বলেছেন, মুসলমানদের জিম্মায় থাকা কোন বিধর্মীদের যে কষ্ট দিবে আমি তার বিরুদ্ধে অবস্থান করবো। এছাড়া তিনি অশান্তি চাননি বলে আল্লাহ প্রেরিত নির্দেশে নির্যাতিত হয়ে সবকিছু ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু পরবর্তীতে যখন সেখানে গিয়ে আক্রমণ করে তখন প্রতিহত করেছেন। সমাজের সামনে নবীর (সা.) আদর্শ তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, পবিত্র কুরআন রাখার যে কাজ হয়েছে সেটা দুঃখজনক সেটার প্রতিবাদ করতে হবে তবে কোন বিশৃঙ্খলা করা যাবে না। সরকারকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে পবিত্র কুরআন যে রেখেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তিনি শনিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকে ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে জোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাদ যোহর র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খান এর সঞ্চালনায় র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র ফজলুর রহমান, জেলা আল ইসলাহ’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক এম এ আলীম, কেন্দ্রীয় তালামীযের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক এম এ জলিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ রায়হান ফারহী, সদস্য রাজন আহমদ, জেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী।

সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল,সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, শেখ কাদের আল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews