1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

শ্রীমঙ্গলে সেনাবাহিনী ও নৌবাহিনীর অংশগ্রহণে চা আস্বাদনী ও মান নিয়ন্ত্রন প্রশিক্ষণ কোর্স

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৭৬ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তাগণের অংশগ্রহনে বিটিআরআই-এ দুই সপ্তাহব্যাপী (৪ অক্টোবর- ১৫অক্টোবর’২০) “চা আস্বাদনী ও মান নিয়ন্ত্রন” সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটর (বিটিআরআই) টি-টেস্টিং রুমে দেশের বিভিন্ন চা বাগানে উৎপাদিত চা এর গুণগতমান নির্ণয় এবং চায়ের কোয়ালিটি নিয়ে টি-টেস্টিং বা ‘চা আস্বাদন’ সম্পন্ন হয়।

সিলেট বিভাগের ৫টি ভ্যালী (জুড়ি, লংলা, বালিশিরা, মনু-দলই এবং লস্করপুর ভ্যালী) প্রায় অর্ধশত চা বাগানের বিভিন্ন গ্রেডের চা মান যাচাইয়ের জন্য ‘চা আস্বাদন’ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

চা বাগানের উৎপাদিত ডিএম চা, বিওপি, জিবিওপি, ওএফ, পিএফ, সিডি, আরডি, ডাস্ট গ্রেডগুলো পরীক্ষা করে দেখা যায় অধিকাংশই চা বাগানেই তাদের উন্নতমানের চা তৈরি করতে সক্ষম হয়েছে।

“চা আস্বাদনী ও মান নিয়ন্ত্রন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।
বিটিআরআইর পরিচালক ড. মোহম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিটিবির প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একে এম রফিকুল হক।
‘চা আস্বাদন’ অধিবেশন দেখা যায়, পর্যায়ক্রমে বিভিন্ন গ্রেডের চা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মান যাচাই করে প্রাপ্ত তথ্য কাগজে লিপিবন্ধ করা হয়েছে। চায়ের কোনো সমস্যা দেখা গেলে তা উপস্থিত বাগান কর্তৃপক্ষকে অবহিতকরণসহ এ সমস্যার সমাধানও তাৎক্ষণিক বলে দেওয়া হচ্ছে। এখানে প্রতিটি চা-বাগানের চা-পাতা হাতে নিয়ে এবং এর রস টেস্ট করে চা আস্বাদন অধিবেশন পরিচালনা করেন বিটিআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মো. ইসমাইল হোসেন।

এ কার্যক্রমে সহযোগিতা করেন বিটিআরআইর বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) মো. রিয়াদ আরেফিন এবং ঊর্ধ্বতন খামার সহকারী মো. মুজিবুর রহমান। বিভিন্ন চা-বাগানের সিনিয়র টি-প্লান্টার (চা ব্যবস্থাপক), ম্যানেজার, সহকারী ম্যানেজার উপস্থিত ছিলেন।

এছাড়াও “চা আস্বাদনী ও মান নিয়ন্ত্রন” সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ কালাম আজাদের নেতৃত্বে ১০ জন সেনা অফিসার এবং কমান্ডার জিএম সরোয়ার সুমনের নেতৃত্বে চারজন নৌ অফিসারদের দুইটি চৌকস টিম। বিটিআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মো. ইসমাইল হোসেন বলেন, দুই-একটি চা-বাগান ছাড়া চা নমুনা উপস্থাপনাকারী প্রায় সকল বাগানের চায়ের মান ছিল ‘থ্রি-প্লাস’ এবং ‘থ্রি ডাবল প্লাস’ অর্থাৎ উত্তম মানের চা। যা খুবই আশাব্যঞ্জক। লিকারের বৈশিষ্ট্য বিবেচনা ওপর ভিত্তি করে চা-পাতাগুলোকে এখানে সুক্ষমভাবে মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের চা আন্তর্জাতিক মানের ছিল এবং এখনো আছে। বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের চাহিদাকে বাড়াতে চাই। তবে ২টি জিনিসের ওপর আমাদের বেশি করে লক্ষ্য রাখতে হবে। খরচ এবং প্রোডাকশন এবং চায়ের মান তারপর মুল্য। সেসব বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আগামীতে আমরা ভালোমানের চা-রপ্তানি করতে পারবো ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews