নরসিংদী প্রতিনিধিঃ
১৭ নভেম্বর ২০২৫ — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নরসিংদীতে ব্যাপক উল্লাস দেখা গিয়েছে।
রায় ঘোষণার সাথে সাথেই জেলা বিএনপি, জামায়াত, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একাধিক স্থানে আনন্দ মিছিল বের করে। মিছিলগুলো জেলা বিএনপির কার্যালয়, জেলখানা মোড়, ব্রাহ্মন্দী মোড়, সরকারি কলেজ এলাকা, মাধবদী বাসস্ট্যান্ড, মনোহরদী বাসস্ট্যান্ড, শিবপুর বাসস্ট্যান্ড, রায়পুরা রেলগেইট ইত্যাদি জায়গায় অনুষ্ঠিত হয় ।
তবে শুধু মিছিলেই থেমে থাকেনি তারা — প্রতিটি মিছিলে অংশগ্রহণকারীরা মিষ্টি বিলি করেছেন সাধারণ মানুষের মধ্যে, রায়কে উদযাপনের একটি প্রতীকী ইশারা হিসেবে।
এই কর্মসূচি এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার মিশ্র অনুভূতি তৈরি করেছে। একদিকে আনন্দ ও উদযাপন; অন্যদিকে, তা রাজনৈতিক উত্তেজনা ও দলীয় ভাঙনকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।