1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১ লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ লামাকাজীর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন আ/ট/ক

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারের অভিযোগে ৪০ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রশাসন সার ও নসিমনটি জব্দ করে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে নসিমনটি আটক করা হয়।

স্থানীয় লোকজন নসিমনটি আটকের পর প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন। পরে সারগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার মো. আলিমের দোকানে নেওয়ার জন্য সারগুলো নসিমনে করে পরিবহন করা হচ্ছিল। সূত্রের দাবি, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো কেনা হয়েছিল।

তবে আলিম শেখ বলেন, এলাকার কৃষকদের মধ্যে সার-সংকট থাকায় এবং তাঁর দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথেই নসিমনটি আটক করা হয়।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করেছেন। সার পাচারের বিষয়টি তদন্তাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews