জহুরুল হক, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠ সংলগ্ন পানির ট্যাংকির দক্ষিণ পাশে স্কাই-লার্ক ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিকে এ স্কুলের উদ্বোধন করা হয়।
স্কাই-লার্ক ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক সুলতানা পারভীন নাছরিন লাল ফিতা কেটে এ স্কুলের উদ্ধোধন করেন।
এ সময় উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, মোঃ তছলু শেখ, শিক্ষক সৈয়েদা মেরিনা খানম, পাপিয়া পারভীন, আয়শা খানম, রাবেয়া বশরী, রত্না রায়, স্বপ্না রায়, সাংবাদিক মান্নু মিয়াসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্কাই-লার্ক ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এ স্কুলে ৬ জন দক্ষ শিক্ষক এবং ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। উদ্ধোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।