1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন এমপি প্রার্থীর মতবিনিময়

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৪ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর “পীর সাহেব চরমোনাই” মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা।

সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক।

এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামসগহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, আমি মাসিক ২ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এই দলে যোগদান করেছি,। কারণ আমি চাই এ দলের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কিছু করতে পারলেই আমার সার্থকতা। আমি অর্থ আয় করতে এখানে আসিনি,মানুষের সেবা করতে এসেছি।

এসময় লোহাগড়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে উঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews