জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেনকে বরণ ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আ: হামিদ ভূইয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৫ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মহাসিন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান হায়াত, বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আহবায়ক মো: মহিদুর রহমান (মুরাদ), কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিবরিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।