জহুরুল হক মিলু,লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরমাউলি গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত ওলিয়ার চরমাউলি গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী আসমা বেগম জানান ,উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরমাউলি গ্রামে মফিজ মাতুব্বর সাথে একই গ্রামের ওলিয়ার রহমান মোল্যার জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। এঘটনার জের ধরে আজ শনিবার সকাল ৯ টার দিকে ওলিয়ার রহমান বাড়ি থেকে বিলে কৃষি কাজের জন্য মাঠে যাবার পথে বাড়ির কিছু দুরে আগে থেকে ওৎ পেতে থাকা মফিজ মাতুব্বর নেতৃত্বে রবিউল,রিয়াদসহ ১০/১২ জন মিলে আমার স্বামী ওলিয়ার রহমান মোল্যা কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায় । পরে স্থানীয় লোকজন আহত ওলিয়ার রহমান মোল্যা কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রান্ত কুমার জানান, হাসপাতালে আনার আগেই ওলিয়ার রহমানের মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ১৩-০১-২৪, ০১৯২৫-৪৪১৯৫৪
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।