এইচ এম বাবুল কুড়িগ্রাম থেকেঃ–
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিজুর রহমান(২৫) নিহত হয়েছেন। নিহত ওই অটোরিকশা চালক নাগেশ্বরী উপজেলার বাগডাঙ্গা এলাকার মৃত আবুল মাস্টারের ছেলে বলে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজারহাট থেকে ঘরিয়ালডাঙ্গাগামী একটি অটোরিকশার সাথে রাজারহাটগামী অপর একটি অটোরিকশার আমেরতল নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই এক অটোরিকশা চালক মারা যান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।