।
লালমনিরহাট প্রতিনিধিঃ
আসন্ন রাকুস নির্বাচনে অংশ নিচ্ছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান ফুয়াদ। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মেহেদী হাসান ফুয়াদ ছাত্রদলের প্যানেল থেকে শহীদ শামসুজ্জোহা হল থেকে সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) নির্বাচন।
মেহেদী হাসান ফুয়াদ বলেন এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষা ও আবাসন সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এদিকে লালমনিরহাটের সাধারণ শিক্ষার্থীরা জানান, তাদের এলাকার শিক্ষার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন জেনে তারা গর্বিত উচ্ছ্বসিত। একইসাথে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মেহেদী হাসান ফুয়াদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সভাপতি। মেহেদী হাসান ফুয়াদ ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শহীদ শামসুজ্জোহা হল সংসদে ভিপি পদপ্রার্থী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।