1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৪০ Time View
যশোর প্রতিনিধি: মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন করা হয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁর জীবন নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু যুগের চেয়ে এগিয়ে ছিলেন এবং যতই দিন যাবে ততই তিনি আরও উদ্ভাসিত হবেন। আমরা এতো বড় নেতাকে ধারণ করতে পারিনি, ঘাতক তাই তাকে হত্যা করতে সক্ষম হয়েছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হামিদ,  বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন,  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,  বীর মুক্তিযোদ্ধা  আঃ সামাদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আতাউর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত পরিষদের সভাপতি মোঃ সাকিব ইসলাম। ও সঞ্চালনা করেন মোঃ সাহেব আলী। সভাপতি তাঁর ভাষণে সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, “বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ, একটি জাতির জীবনে খুব বেশি বঙ্গবন্ধু জন্ম নেন না।”এছাড়া আরোও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য মোঃ রাকিব উদ্দিন, মোঃ হারুন অর রশীদ সহ ১৯৫৪ সালের বঙ্গবন্ধুর জনসভায় উপস্থিত প্রত্যক্ষদর্শী মোঃ আওয়াল মিয়া। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ হাসান আলীসহ অত্র অঞ্চলের শিশু শিক্ষার্থীরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews