1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১ লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ লামাকাজীর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

বীরভূমে কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, অসুস্থ একই পরিবারের ৬ সদস্য

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

এশিয়ান ডেস্কঃ

কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে মৃত্যু হল এক ব‍্যক্তির। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের আরো ৬ জন। মৃত ব‍্যক্তির নাম স্বাধীন বাগদি(৪৮)। তিনি বীরভূমের কাঁকড়তলা থানার বাসিন্দা। খাদ‍্যে বিষক্রিয়াসহ একাধিক শারীরিক সমস‍্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গেছে। বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দুই তিন দিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খায়। তারপরই সেই দিন রাত থেকেই তাদের প্রত‍্যেকের বমি, পায়খানার উপসর্গ দেখা দেয়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ‍্যে স্বাধীন ও মটর বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে স্বাধীনের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাতে থেকে বর্ধমান মেডিক‍্যাল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার (২৮ ডিসেম্বর ) সকালে মৃত্যু হয় তাঁর। ব্লক স্বাস্থ‍্য আধিকারিক সব‍্যসাচী রায় জানান, এই মৃত্যুর কারণ শুধু খাদ‍্যে বিষক্রিয়া নয়, অন‍্যান‍্য শারীরিক অসুবিধার জেরে তাঁর মৃত্যু হয়েছে। বাকিদের মধ‍্যে ৩ জনের অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের ছেড়ে দেওয়া হবে। বাকিরা চিকিৎসাধীন। গ্রামে আর কেউ অসুস্থ কিনা তা দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews