1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বিশ্বনাথে বাউল শাহ খোয়াজ মিয়ার মৃ*ত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩২৪ Time View

 বিশ্বনাথ প্রতিনিধি। 

শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা, দেশের স্বনামধন্য গীতিকার এবং বিশ্বনাথের বাউলসংগীতের প্রাণপুরুষ বাউল শাহ মোঃ খোয়াজ মিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) বাদ আসর শাহ আব্দুল করিম পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখা।

পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সিতাব আলী, মনোফর আলী, গণি মিয়া, আব্দুল হামিদ, আক্তার মিয়া রাজু, এম এ নূর, টিএইচ তারেক, গোবিন্দ মালাকার, সিজুল মিয়া,  শ্রী অজিত চন্দ্র দেব ও পরিষদের সাবেক সভাপতি বাউল সমুজ মিয়া।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ তানজিল রহমান এবং দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী আবিদুর রহমান। 

এসময় সভায় উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুছোবান, সহসভাপতি মোঃ সেবুল মিয়া, মোঃ এমরান খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারীক, সহসাধারণ সম্পাদক ডাঃ উজ্জ্বল আহমদ, রইছ আলী, আবদুল মন্নান, সাংগঠনিক সম্পাদক পিংকর চৌধুরী, অর্থ সম্পাদক আবুল হোসেন আবু, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ আরশ আলী, সাংস্কৃতিক সম্পাদক বাউল সুমন নূর, সহ সাংস্কৃতিক সম্পাদক ইনুছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ চেরাগ আলী, আইন বিষয়ক সম্পাদক এমএ মালেক, সহ আইন সম্পাদক আব্দুল হক, কার্যনির্বাহী সম্পাদক মোঃ সিদ্দেক আলী, মোঃ আব্দুল্লা বাউল, প্রয়াত খোয়াজ মিয়ার বড় ছেলে জালাল আহমদ শিল্পী মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম (ছোট ডিপজল), রিপন তালুকদার, জাহিদ নূর, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পী বশির খান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন বাউল জুরমল আহমদ, আব্দুস মাতব্বর ও জিলু মিয়া সহ অনেক সংগীতপ্রেমী ও ভক্তবৃন্দ।

উল্লেখ্য, ‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোন দিন ধরিয়া নিবো যমে’, ‘যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভূবন-মোহন রূপ তোমারী, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’সহ অসংখ্য মরমী গানের অমর রচিয়তা ছিলেন বাউল খোয়াজ মিয়া (৮৩)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩.২০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিখ্যাত গীতিকার ও সুরকার বাউল খোয়াজ মিয়া। তিনি ১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মাওলানা আজিজুর রহমান ও মাতা মরহুমা মোছাৎম্মদ আছতুরা বিবি। বাউল খোয়াজ মিয়া ছিলেন ‘জ্ঞানের সাগর’খ্যাত মরমী সাধক দুর্বিন শাহের শিষ্য। তিনি নিজের রচিত ও সুর সংযোজিত বেশির ভাগ গানে নিজেই কণ্ঠ দিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews