1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বিশ্বনাথে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘প্রবাসী চত্তর’

  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩২৭ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসীকে সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে বিশ্বনাথ পৌরশহরের প্রাণকেন্দ্র রামপাশা রোডে নতুন বাজারের পুরোনো সেই গোলচত্ত্বরের নামকরণ করা হচ্ছে ‘প্রবাসী চত্ত্বর’। সেইসাথে নান্দনিক রূপও পাচ্ছে সেই চত্ত্বরটি।

এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

তিনি উপজেলায় যোগ দেয়ার পর থেকে উপজেলার ও পৌরসভার নিয়মিত কাজের পাশাপাশি প্রতিদিনই নতুন কিছু উপহার দিচ্ছেন উপজেলাবাসীকে। ইউএনও’র এসব নিত্য নতুন কাজে আশাবাদী হচ্ছেন উপজেলা বাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন দেশ বিদেশের সকল শ্রেণিপেশার মানুষ।

প্রবাসী অধ্যুষিত এই উপজেলার সকল প্রবাসীকে সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই চত্বরটির নামকরণ প্রবাসী চত্বর করার লক্ষ্যে মনুমেন্টটি ডিজাইন করা হয়।
এই স্তম্ভের ভিতরে একজন ট্রাফিক পুলিশ মুভ করতে পারবে। আর স্তম্ভের ঘায়ে বিভিন্ন দেশের মুদ্রা অংকিত থাকবে কিন্তু সবার উপরে থাকবে বাংলাদেশী মুদ্রা বা টাকা। বিদেশ হতে প্রেরিত অর্থ/রেমিট্যান্স বাংলাদেশী মুদ্রাকে শক্তিশালী করছে বুঝাতে তার অবস্থান সবার উপরে থাকবে।

ব্যতিক্রমী ও বাস্তবসম্মত সময়োপযোগী এই উদ্যোগের বিষয়টি ফেসবুকে পোস্ট করার পরপরই তা দেশে-বিদেশে প্রশংসিত হয়ে উঠে। পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাশের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সাধুবাদও জানিয়ে চলেছেন নেটিজেনরা। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews