আব্দুল হালিম,বিশ্বনাথ,সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষ্যে দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার পক্ষ থেকে মোবারক র্যালি ও ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার ২০ অক্টোবর বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসার কনফারেন্স হলে স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান ও মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুর রউফ এর যৌথ সভাপতিত্বে ওই মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী।
মরহুম আব্দুশ শাকুর (দুর্লভপুরী হুজুর) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল হালিম ও অর্থ সম্পাদক বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের সভাপতি বায়েজীদ আহমদ এর যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির নসিহত পেশ করেন সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান হাবিব, সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান, কামাল বাজার মাদরাসার আরবী প্রভাষক মুফতি মাওলানা আফজল খান সিরাজী, রাখালগন্জ আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল গনি, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন।
উল্লেখ্যঃ এর পূর্বে সকাল সাড়ে নয়টায় সুপার মাওলানা সাইদুর রহমান এর সার্বিক তত্বাবধানে মাদরাসা প্রাঙ্গন থেকে এলাকাবাসী ও মাদরাসার পক্ষ থেকে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে মোবারক র্যালি স্হানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মাদরাসায় এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।


© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।