1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল : লুনা

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৬৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-২আসনের সাবেক সংসদ সদস্য  নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় ইমাম-মোয়াজ্জিনগণকে মূল্যায়িত করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে কোন মূল্যায়ন করেনি। এমনকি  ইসলামী পাঠ্যবইয়ে বিশেষ ব্যক্তির নাম দিয়ে ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করেছে।

তিনি আরো বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথ দেখান তারাই সবচাইতে বেশি অবহেলিত। তাদের বেতন একেবারেই কম। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন ভাতা নির্ধারিত করে একটি চাকুরি নীতিমালা তৈরী করে তাদেরকে মূল্যায়িত করা হবে। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি।

মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইমামদের কাজ করার আহবান জানান তিনি।

রোববার (১৭ আগস্ট)  দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে  একটি কমিউনিটি সেন্টারে ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মাওলানা ছাইদ আহমদ প্রমুখ। শেষে ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews