1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বন্যায় বিশ্বনাথে ৮১ কোটি টাকার ক্ষতি 

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৩ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

২০২২ সালের পর সম্প্রতি উপর্যুপরি তিনবার বন্যা আক্রান্ত হয়েছে বিশ্বনাথ উপজেলা। বন্যার রেষ এখনো শেষ হয়নি। মাঠ ঘাট, কাচা পাকা রাস্তা, বীজতলা, বাড়ি ঘরে এখনও পানিতে সয়লাব। ঘর থেকে বেরুলেই দুর্ভোগ সইতে হচ্ছে অত্রাঞ্চলের মানুষকে। পানি যেন কমতেই চাচ্ছে না। আমন আবাদে শংকা বিরাজ করছে। ইতিমধ্যে কৃষকের বীজতলা গুলো পানিতে তলিয়ে আছে। জনজীবন স্বাভাবিক হতে আরো সময় লাগবে এমনটি বলছেন বিশেষজ্ঞ মহল। পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে উপর্যুপরি তিনবারের বন্যায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে উপজেলা জুড়ে। ক্ষয়ক্ষতির পরিমান ইতিমধ্যে নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। এপর্যন্ত উপজেলায় মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৮১ কোটি টাকা। 

ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে কাঁচা পাকা সড়ক, ঘরবাড়ি, মৎস্য, কৃষি, অবকাঠামোগত স্থাপনা ও প্রাণিসম্পদ। উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১২৪ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত জনসংখ্যার পরিমাণ ৩৫৫৯২ জন। ৪৪৮ টি আঁধাপাকা ও ৮১ টি কাচা ঘরের আংশিক ক্ষতি সাধন হয়েছে। ১২৫ হেক্টর আবাদি সবজি ও আউশধান ১০৪৩ হেক্টর বীজতলা সহ কৃষি ক্ষেত্রে মোট ১৩ কোটি টাকার ক্ষতি নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস। পাকা সড়ক ৩৫.৫ কিলোমিটার ও ইটের খোয়া নির্মিত ৬.৫ কিলোমিটার এবং কাচা রাস্তা রয়েছে ৯.৬১ কিলোমিটার ক্ষতিগ্রস্তের তালিকায়। প্রাণিসম্পদের মধ্যে ২৫০ টি হাঁস ও ৮০ টি মুরগী মৃত সহ অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৩৮ টি, উচ্চ বিদ্যালয় ১১টি, মাদ্রাসা ৩টি, নলকূপ ২৩৩টি ও ১৪৫ টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়। আংশিক ক্ষতি মিলিয়ে ৮১ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর। এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস। 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানিয়েছেন ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমানের হিসেব জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ক্ষতির পরিমাণের প্রাপ্ত উৎস থেকে উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত খ্যাতগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews