জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২২ সেপ্টেম্বর ২৪ ইং শুক্রবার সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শরীফ আলম বকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব ও ইউপি সদস্য মাহফুজুল হক সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক আঃ খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা,ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান, রিয়াজ উদ্দিন রিপন, শরিফুল ইসলাম ভোলা, ফরহাদ হোসেন টুকু, স্বেচ্ছাসেবক দল , স্বেচ্ছাসেবক দল নেতা কাশেম আলী, সাইফুর রহমান ইউপি সদস্য,মোকছেদুল হক, যুবদল নেতা আল আমিন প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।