1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে ড্রেন বন্ধ, ব্যবসায়ীদের দুঃস্বপ্নে পরিণত চলমান সড়ক নির্মাণ

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শহরের অন্যতম ব্যস্ততম এলাকা বটতলা জিরো পয়েন্ট থেকে আরশীনগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ বর্তমানে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স এ কাজটি সম্পাদন করছে। কিন্তু সড়ক নির্মাণের সুবিধার্থে রাস্তাটির ডান পাশঘেঁষে থাকা প্রধান ড্রেনটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন আশপাশের শতাধিক ব্যবসায়ী।

উক্ত ড্রেনটি ছিল এলাকার দীর্ঘদিনের প্রধান পানি নিষ্কাশন ব্যবস্থা। কাজ চলাকালীন ড্রেনটি বন্ধ করে দেওয়ায় পানি জমে এখন আশপাশে ছড়িয়ে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে পচা দুর্গন্ধ, বেড়েছে এডিস মশার জন্ম, এবং রোগবালাইয়ের আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন—“রাস্তার আগে সবসময় ড্রেন হয়। এখানে উল্টোটা করা হয়েছে। ফলে আমাদের দীর্ঘদিনের ব্যবসা এখন হুমকির মুখে।”

ড্রেনের পানি উপচে এখন ফুলের দোকান, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করছে। দোকানদারদের দাবি—পণ্যের ক্ষতি, দুর্গন্ধ, মশার উপদ্রব—সব মিলিয়ে তাদের ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে।

এক ব্যবসায়ী বলেন—“আমাদের ক্ষতি করে রাস্তার কাজ করা যাবে না। ড্রেন আগে নির্মাণ করুক, তারপর রাস্তা।”

মার্কেট মালিকদের বক্তব্য—“আমরা আড়াই ফিট জায়গা ছেড়ে ব্যবসা করছি। ড্রেন করলে আমাদের জায়গার ওপর দিয়েই করতে হবে। আরো জায়গা প্রয়োজন হলে অধিগ্রহণের মাধ্যমে নিতে পারে—আমরা রাজি।”

তাদের মতে, ব্যবসায়ীদের পক্ষে কোর্টের রায়ও রয়েছে, ফলে ক্ষতিসাধন হয় এমন কাজে তারা বাধা দেওয়ার অধিকার রাখেন।

রাস্তা নির্মাণের সুপারভাইজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান—“ড্রেন কেন বন্ধ রাখা হয়েছে বা কীভাবে কাজ চলছে—এ বিষয়ে আমাদের সাইট ইঞ্জিনিয়ার নুরসাত সাহেব বা ম্যানেজার ভালো বলতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews